সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে জি আর চাউল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় এ কর্মসূচী পালিত হয়।
ইউনিয়ন পরিষদের সব কয়টি ওয়ার্ডে সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নায়ন অফিসার মোঃ আব্দুল খালেকের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ৫০০পরিবারে মাঝে চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব সাইদুল ইসলাম, ৮ নং ওর্য়াড ইউপি সদস্য মোঃ আব্দুল খালেন, ২ নং ওর্য়াড ইউপি সদস্য শাহজামাল শেখ, ১, ২, ৩ নং ওর্য়াড সংরক্ষিত মহিলা ইউপি মোছাঃ রাজিয়া খাতুন, ৪ নং ওর্য়াড ইউপি সদস্য, মোস্তফা কামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ আলী আকবর সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
Please follow and like us: