শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ কাজিপুরে বসতবাড়ি হামলা ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

 

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুনকুনিয়া প্রামাণিক পাড়ায় বসতবাড়িতে দিনেদুপুরে হামলা চালিয়ে লুটপাট ও মারপিটে নারীসহ তিন জন আহত করার অভিযোগ উঠেছে।

গত শনিবার বেলা ১১টায় বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ভুক্তভোগী সুফিয়াবেগমের দুলাভাই আব্দুর রশিদ (৪০)।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা কসাইপাড়া এলাকার মোহনের ছেলে সোহাগের সাথে কুনকুনিয়া এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে শিপনের সাথে কয়েকদিন পুর্বে বিরোধের সৃষ্টি হয়। এসময় শিপনের গরু বিক্রির ৩০ হাজার টাকা সোহাগ জোরপুর্বক কেড়ে নেয়। গত ২০ এপ্রিল শিপনের ভাই রিপন এর প্রতিবাদ জানালে সোহাগের নেতৃত্বে জসিম,মোসলেমি, ইমরান, শরিফ, জয়, মানিক, সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে হামলা চালায়।
এসময় তারা শফিকুল ও রিপনের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা, ১টি আটআনা স্বর্ণের চেইন লুট করে বলে অভিযোগ করা হয়। এছাড়া তাদের মারপিটে আহত হয় শফিকুলের স্ত্রী সুফিয়া খাতুন (৩০), রিপন (২২), গোলাপী (৩৫)।
আহত রিপন জানান, হামলাকারীরা স্থানীয় একজন প্রভাবশালী জনপ্রতিনিধির পরিচয় দিয়েছে ফলে থানায় অভিযোগ করতে গেলেও থানা পুলিশ অভিযোগ নেয়নি।

Please follow and like us: