, || - ||

সিরাজগঞ্জ কালিয়া হরিপুর ইউনিয়নে রুপকথার গল্পর মত উন্নয়ন করেছেন চেয়ারম্যান-আব্দুস সবুর শেখ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নে রুপকথার গল্পর মত উন্নয়ন করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন, চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর শেখ । চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ ইউনিয়নে সর্বত্র সম্মানিত হচ্ছেন। তার উন্নয়ন দেখে মনে হয় তিনি অনেক প্রবীণ।

এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াসে সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্হ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন।

কালিয়া হরিপুর ইউনিয়নের ক্যালানী গ্রামের আলাল ভূঁইয়া বলেন, বাংলাদেশ স্বাধিন হওয়ার পর থেকে এই ইউনিয়নে এমন উন্নয়ন হয়নী। তিনি ৫ বছরে এই ইউনিয়নে ব্রিজ নির্মান বিভিন্ন স্থানে রাস্তা নির্মান সহ ড্রেন, কালভাট, স্ট্রিক সোলার লাইট সহ স্কুল, মসজিদ মাদ্রাসা, মন্দির ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান করে যাচ্ছে।

আগামী দিনে সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা করেন সিরাজগঞ্জ ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর শেখ।

Please follow and like us: