সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থী ও ২০২২ সালে পিএসসিতে ৮ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । উক্ত অনুষ্ঠানটি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না। উল্লেখ, ২০২৩ সালে স্কুল এন্ড কলেজ থেকে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ নিয়ে বিভাগের সেরা স্কুল হিসেবে স্থান করে নেয়।