, || - ||

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
 সিরাজগঞ্জে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ র উদ্যোগে ও পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় গরীব , দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ শহরের এস. এস রোডস্থ চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষ হতে  এ কম্বল বিতরণে সভাপতিত্ব করেন, চেম্বার অব ইন্ডাষ্ট্রির  প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র  পরিচালক আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম, শফিক মোহাম্মদ রুমন, জিহাদ আল ইসলাম,  প্রদীপ কুমার রায়, নুরুল ইসলাম বাবু, আব্দুল মালেক মন্টু, জাহিদুল ইসলাম বাবু, হীরক গুন,  মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ প্রধান শাখার ম্যানেজার (এফএ ভিপি ও শাখা প্রধান)  কামরুল হাসান সহ প্রমুখ ।
Please follow and like us: