সিরাজগঞ্জ জেলার প্রাথমিকের শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাাচত হয়েছেন পৌরসভার অন্তর্গত মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারজানা হক।
গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা পর্যায়ে পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হিসেবে ফারজানা হকের নাম প্রকাশ করেন।
ফারজানা হক ২০০১ সালে মুলিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
বর্তমানে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক কার্যক্রম, যেকোনো জাতীয় দিবসে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃক্ষ বিতরণ , স্কুলে স্কুলে নিজস্ব অর্থায়নে বাগান করা, বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সক্রিয় অংশগ্রহন।
এছাড়াও শিক্ষা মেলা, উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই সহকারি শিক্ষিকা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারী খানম বলেন, ফারজানা হক আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।
পৌর ১ নং ক্লাস্টারের সহকারি উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা বলেন, আমি ভিজিটে গিয়েও উনাকে শ্রেণিকক্ষে পাঠটিকা ও উপকরণসহ পাঠদানরত অবস্থায় পেয়েছি। তাছাড়া শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক, খেলাধূলাসহ বিভিন্ন আয়োজনে জেলা পর্যায়ে উনাকে দায়িত্ব পালনে সক্রিয় থাকতে দেখেছি। আমি খুব আনন্দিত যে, আমার ক্লাস্টার থেকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান জানান, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় পরিক্ষা ও যাচাই বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।