, || - ||

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে হাতি প্রতীকে খা‌লেদ মোশারফ শাওন’র গণসংযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আগামী ১৭ অক্টোবর আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা ছাত্রলী‌গের সাবেক সফল সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সাংস্কৃতিক সংগঠন বাঙ্গা‌লে সাধারণ সম্পাদক মোঃ খা‌লেদ মোশারফ শাওন হাতি প্রতীক পেয়ে জমজমাট প্রচার-প্রচারণা শুরু করেছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপ‌জেলার উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত ২নং ওয়ার্ড নির্বাচনী এলাকার সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার সকা‌লে তিনি গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও হাতি প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন।

গণসংযোগকালে মোঃ খা‌লেদ মোশারফ শাওন জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী করাসহ সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে এ নির্বাচনে অংশ গ্রহণ করে‌ছি।

তিনি আরও জানান, জেলা পরিষদের ২নং ওয়ার্ডে নির্বাচিত হলে ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকারের উন্নয়নমূলক কাজ করব।

Please follow and like us: