, || - ||

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মাঝে রিক্সা ভ্যান বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ জেলার অসচ্ছল মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে রিক্সা-ভ্যান বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল শনিবার সকাল ১০ টার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই রিক্সা ভ্যান বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ক‌বির বিন আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ক‌বির বিন আনোয়া‌রের সহধর্মিনী তৌ‌ফিকা আহ‌মেদ। এই সময় সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর এলাকার আবুল হোসেন খন্দকার এর ছেলে শাহজাহান খন্দকার বলেন, আমি একজন গরিব মানুষ আমার কোন ছেলে সন্তান নেই এই ৫৫ বছর বয়সেই আমার চলা খুবই কষ্টকর ছিল। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাকে যে রিকশা দিয়েছে এর জন্য আমি খুবই খুশি এবং এখন আমি আমার পরিবার নিয়ে আমি ভালোভাবে চল‌তে পারব। সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার সোনাউল্লাহ শেখের ছেলে আবদুল হামিদ বলেন, আমি আমি অবাক হয়েছি যে, আমার মত একজন গরিব মানুষ পাবে আমি মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন স্থা‌নিয় সরকারের উপ-পরিচালক উপসচিব মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উন্নায়ন মানব ব‌্যাবস্থাপনা শার‌মিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ রেদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিএ ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us: