, || - ||

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালী জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময়, বেদনার দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। নানা রকম কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ দিবসটি পালন করেন। আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপত্বিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সহকারি জেলা শিক্ষা অফিসার আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ, সিনিয়র প্রধান শিক্ষক গোলজার হেসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য সহকারি শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক প্রমুখ। এসময় সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। আজকের দিনে সিরাজগঞ্জ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী। প্রতিটি স্কুলে অনলাইনে আলোচনা সভা, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কনসহ অন্যান্য প্রতিযোগীতায় করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Please follow and like us: