, || - ||

সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে ইংরেজি বর্ষ  বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
 পৌরসভা মেয়র কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের ব্যবস্থাপনায় ইংরেজি ২০১৯ বর্ষবিদায় ও ২০২০ বর্ষবরণ উপলক্ষে মঙ্গলবার (৩১ডিসেম্বর) পৌরসভা চত্বরে  দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকেল হতে রাত পর্যন্ত  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্হিত থেকে উপভোগ করেন পৌরসভার সুযোগ্য সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী,  প্যানেল-মেয়র হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা(২), রোমানা রেশমা(৩), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস,  যুগ্ম সম্পাদক আব্দুল বারী, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি ,  সিরাজগঞ্জ পৌরসভার সচিব লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, পৌর কাউন্সিলর  সেলিম আহমেদ,  ইয়ার আলী, আলাউদ্দিন আহম্মেদ শিশির , শাহাদৎ হোসেন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, রঞ্জুয়ার রহমান সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন স্থানীয় সংগীত শিল্পীরা।
Attachments area
Please follow and like us: