সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে- ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রচার প্রচারণায় এগিয়ে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী-মোছাঃ রিনা পারভীন।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে মাঠ। সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে চলে নির্বাচনের প্রচার প্রচারণা।
আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে- ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী-মোছাঃ রিনা পারভীন টেলিফোন মার্কা নিয়ে শক্ত প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। তাকে ঘিরেই সর্বত্র চলছে আলোচনা।
রাজপথের লড়াকু এ নেত্রী তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সবমহলে। পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির ধারক-বাহক।
ভোটার আব্দুল বাকি বলেন, -মোছাঃ রিনা পারভীনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সমাজের মাঝেও তার রয়েছে গ্রহণযোগ্যতা। বিপদে-আপদে গ্রামবাসী তাকে কাছে পান। যে কোন দলীয় সভায় তার সরব উপস্থিতি থাকেন।-মোছাঃ রিনা পারভীন সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে মানুষের দৌড় গড়ায় সেবা পৌঁছে দিতে পাড়েন।