সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার বাসভবনসহ ৩টি বা‌ড়ি‌তে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে শহরের সয়াগোবিন্দ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে আসা দুই যুবক হঠাৎ শরিফুল ইসলাম ইন্নার বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বোমার বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ভুক্তভোগী শরিফুল ইসলাম ইন্না বলেন, আমি বাসায় অবস্থান করছিলাম, এমন সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দুর্বৃত্তরা আমার বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম ব‌লেন, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

Please follow and like us: