, || - ||

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক নির্বাচনের উদ্যোগে-মন্ত্রী টুকুকে কৃতজ্ঞতা জানালেন লিটন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গণতান্ত্রিক ধারায় আয়োজনের উদ্যোগ নেওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বাংলাদেশের জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপ‌তি/সাধারন সম্পাদক রাজশাহী রংপুর বিভাগের আহ্বায়ক শিমুল বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মনিরুজ্জামান লিটন।

সোমবার (২ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মনিরুজ্জামান লিটন বলেন, দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের সহযোগিতা ও দিকনির্দেশনায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। এ জন্য মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।

তিনি জানান, ইতোমধ্যে নির্বাচনের বিভিন্ন পদে মোট ৬২টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন ঘিরে সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

এদিকে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, মনিরুজ্জামান লিটন সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন এবং সংগঠনের উন্নয়নে ভূমিকা রেখেছেন। তিনি নির্বাচিত হলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস। আমরা তাঁকে আবারও সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।

Please follow and like us: