, || - ||

সিরাজগঞ্জ শহরে যানবাহনের উপর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

হেলমেট, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবহন রোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে মোটরসাইকেল, ও ‌বি‌ভিন্ন‌ যানবহ‌নের উপর বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ।

গত শনিবার (১৭ সেপ্টেম্বর) শহরে বিভিন্ন পয়েন্টে দিনব্যপী চালানো অভিযানে বিভিন্ন যানবাহনের ফিটনেস, চালকের মাথায় হেলমেট, প্রয়োজনীয় কাগজপত্রসহ চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

অভিযানে ৩০টি যানবাহ‌নের বিরুদ্ধে ই- ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে মামলা দায়ের ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৮‌টি যানবাহন জব্দ করে থানায় পাঠানো হয় ।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) খালেকুজ্জামান সালেক জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানে ৩০টি যানবাহ‌নে মামলা দায়ের এবং ২৮টি গা‌ড়ি জব্দ করা হয়েছে। ৩০টি মামলায় মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please follow and like us: