সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার শেলাচাপড়ি পূর্বপাড়ার গ্রামের মৃত মদন সূত্রধরে ছেলে প্রান্ত সূত্রধর (৭) ও রায়গঞ্জের বর্মগাছা গ্রামের পরিতোষের ছেলে চঞ্চল সূত্রধর (৮)। প্রত্যাক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৩মার্চ) দুপুরে শিশু দুটি বাড়ির পার্শ্ববর্তী হুরাস্বাগর নদীতে গোসল করতে যায়। দীর্ঘসময় গোসল করার পর লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে নদীতে খোঁজ চালায়। খোজাখুজির একপর্যায়ে নদী থেকে শিশু ২টিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করে। শিশু দুটি পরস্পর খালাতো ভাই। ঘটনাস্থলে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শন করেছে।
Please follow and like us: