, || - ||

সিরাজগঞ্জ শিয়ালকোল ইউনিয়নে দুস্থদের মাঝে ঈদ উপহার বস্ত্র সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন প‌রিষ‌দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের উপহার পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২৫ শে এপ্রিল শিয়ালকোল ইউনিয়ন পরিষদে, শিয়ালকোল ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজার নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের পোশাক সামগ্রী বিতরণ করা হয়। উক্ত‌্য উনুষ্ঠান‌টি সিরাজগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলামের সঞ্চালনায় ও ৪ নং ‌শিয়াল‌কোল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের এম‌পি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবে মিল্লাত মুন্না বক্তব্যে বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমিহীন গৃহহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন।আসন্ন ঈদের আনন্দ উৎসবকে সকলের সংগে ভাগাভাগি করতে গরীব দুঃস্থ অসহায় দরিদ্রদের মানুষের পাশে দাঁড়াতে সম্বলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং এমন আয়োজনের জন্য আয়োজক চেয়ারম্যান সেখ মোঃ সেলিম রেজাকে ধন্যবাদ জানান।৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সেলিম রেজা বক্তব্যে বলেন ব্যাক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে সিমিতভাবে স্বল্পপরিসররে ঈদে শিয়ালকোল ইউনিয়নে মানুষের পাশে দাঁড়াতে পারছি এবং আগামীতে যেন আরো বেশি করে সহযোগিতা করতে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ৪ নং শিয়া‌কোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আযম বাবলু তালুকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার সাবেক সভাপতি আবুল হোসেন মিস্ত্রী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম সহআওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: