সারাদেশে তেলাপিয়া মাছ চাষ জনপ্রিয় হলেও সিরাজগঞ্জ সদর উপজেলায় মনোসেক্স তেলাপিয়া খুব কম চাষিই চাষ করে। সহজলভ্য ও সস্তায় হওয়ায় কম আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে পারে বলে মনোসেক্স তেলাপিয়া বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মাছ। দ্রুতবর্ধনশীল ও স্বল্পপরিসরে চাষ করা যায় বলে পুকুর ছাড়াও ভাসমান খাচাসহ বিভিন্ন পদ্ধতিতে তেলাপিয়া চাষ হয়। সুস্বাদু পানি ছাড়াও লবনাক্ত পানিতে এবং অন্যান্য মাছের সাথে মিশ্র পদ্ধতিতে এই মাছ চাষ সম্ভব। সিরাজগঞ্জ সদর মৎস্য দপ্তরের হতে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে অনেক শিক্ষিত বেকার যুবক মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে আগ্রহী হচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ প্রদর্শণী খামারের মৎস্যচাষী মোঃ আতিকুর রহমান বলেন, আমি গত ২ বছর ধরে কার্প জাতীয় মাছ চাষ করছি, বর্তমানে আমি ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করছি । আগে কখনও মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করি নি ইউনিয়ন প্রকল্পের স্থানীয় লিফ বিভিন্ন সময় আমাদের মাছ চাষের পরামর্শ দিতেন। উনার কাছ থেকেই প্রথম মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ সম্পর্কে জানতে পারি এবং এই মাছের চাষ আগ্রহ প্রকাশ করি । পরে উপজেলা মৎস্য কর্মকর্তা পুকুর পরিদর্শন করেন। উপজেলা মৎস্য অফিস আমাকে ২ দিন করে মোট ৪ দিনের প্রশিক্ষণ দেন । এ ছাড়াও আমাকে অফিস থেকে মাছের পোনা সহ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার উপকরণ এবং আমার নিজ তহবিল থেকে প্রায় ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থাৎ ৭০,০০০/- (সত্তুর হাজার টাকা) খরচ করি আগামি ২.- ২.৫ মাস লালন পালন করতে আরও প্রায় ৮৫,০০০/- (পচাশি হাজার টাকা) সহ মোট ১৫৫,০০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা) খরচ হবে । ১২০০ থেকে ১৫০০ লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে মজুদ করি । বর্তমানে ২.৫ মাসে নমুনায়ন করে ২৫-৩০ টাতে কেজি হয়েছে । আশা করা যাচ্ছে আগামী ২-২.৫ মাসের মধ্যে ২-৩ টা তে কেজি হবে এতে আমার পুকুরে মোট ২৬০০-২৭০০ কেজি মনোসেক্স তেলাপিয়া উৎপাদন হবে বলে আশা করছি এবং সকল খরচ বাদ দিয়ে মোটামুটি ১,৫০,০০০ টাকা লাভ হবে। প্রকল্প বাস্তবায়ন করলে আমাদের অনেক উপকারে আসবে । কারন এ এলাকায় আগে তেমন মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ হতো না বর্তমানে আমার খামারে এসে অনেক চাষী মাছ চাষের পদ্ধতি ও মাছের উৎপাদন দেখে গেছেন এবং তারাও এ মাছ চাষ করবেন বলেছেন । কারন এ মাছ খুব দ্রুত বড় হয়, বেশি ঘনত্বে চাষ করা যায় এবং চাষ পদ্ধতি সহজ । আমরা মনে করি এ ধরনের প্রকল্প বেশি দরকার যাতে অনেক চাষী নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে এবং মাছ চাষ বৃদ্ধি পাবে ।
এব্যাপারে সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, মাছে ভাতে বাঙ্গালীর অন্যতম প্রধান খাদ্য মাছ। মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং বর্তমান কোভিড পরিস্থিতিতে শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মাছচাষে উদ্বুদ্ধ করণে প্রদর্শনী কর্যক্রম বাস্তবায়ন করছে। মনোসেক্স তেলাপিয়া দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং সহজেই বছরে ২টি কালচার করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন গত ২.৫ মাস মাছের বৃদ্ধির হার, আশা করছি আগামী ২.৫ মাসে ২-৩ টাতে কেজি হবে এবং চাষি খুব ভালো লাভবান হবে। সিরাজগঞ্জ সদরে মূলত কার্প জাতীয় মাছের চাষ হয়। এ প্রদর্শনীর ফলাফল দেখে বন্ধুচাষি সহ অন্যান্য চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে এবং আশেপাশের লোকজন মাছচাষে আগ্রহী হচ্ছে। আশা করছি এটার ফাইনাল হারভেস্ট দেখে শিক্ষিত বেকার যুবক সহ আশেপাশের লোকজন মাছচাষ শুরু করবে এবং এক সময় তারা স্বাবলম্বী হয়ে যাবে।