, || - ||

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ নির্বাচনে তানভীর শাকিল জয়ের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় আজ সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার আবুল হোসেন। সহকারি রির্টানিং অফিসার জানান মোট ২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।  আগামী ১৩অক্টোবর মনেনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১৫ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই হবে। ২২ অক্টোবর প্রতিক বরাদ্দ এবং ১২ নভেম্বর কাজিপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তার আগে প্রয়াত  সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের জন‌্য দলীয় কার্যালয় দোয়া মাহ‌ফিল ও মুনসুর আলী  ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন ।  উ‌ল্লেখ‌্য গত ১৩ ই জুন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর এই আসনটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।

Please follow and like us: