, || - ||

সিরাজগঞ্জ-২ আসনে ড. হেনরী নৌকার হাল ধরায় হাজী ছাত্তার‘র ২ মণ মিষ্টি বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আশরাফুল ইসলাম জয়:
বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সিরাজগঞ্জ ২ আসনে হেনরী মনোনয়ন পাওয়ায় সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার‘র আয়োজনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

২৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছন সিরাজগঞ্জের বিশিষ্ট রাজনীতিবীদ, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

২৬ নভেম্বর রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া ঘোষনা পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার সাথে সাথে জেলার সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার‘র নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

আনন্দ মিছিলটি ধানবান্ধি মতি সাহেবের ঘাট হয়ে ইলিয়ট ব্রীজ হয়ে বাজার স্টেশন দিয়ে পুনরায় ধানবান্ধি গিয়ে শেষ হয়। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করেন।

আওয়ামীলীগের ত্যাগী এ নেত্রীকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ সর্বত্র মহল।

এ ব্যাপারে ড. জান্নাত আরা হেনরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সদর-কামারখন্দবাসীসহ সর্বস্তরের নেতা কর্মীদের অবদান অনুস্বীকার্য। আমার পক্ষ থেকে তাদেরকে জানাই হাজারো সালাম ও শুভেচ্ছা।

Please follow and like us: