সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে আওয়ামী লীগ,জাতীয় পার্টি,জাকের পার্টি ও স্বতন্ত্র থেকে মোট ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার উক্ত আসনটি থেকে যারা মনোনয়ন পএ দাখিল করেছেন তারা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার শরিফ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম খাঁন দুলাল,ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোজাফফর হোসেন, থানা আওয়ামী লীগ নেতা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন রায়।
এছাড়াও জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন ( জাতীয় পার্টি),বিএনএম এর কেন্দ্রীয় কমিটির নেতা এ্যডঃ মোঃ গোলাম মোস্তফা, আল-আরাফাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম উজ্জ্বল (স্বতন্ত্র প্রার্থী),জেলা জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন। প্রার্থীরা রায়গঞ্জ ও তাড়াশ সহকারী রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র জমা দেন।