, || - ||

সিরাজগঞ্জ তাড়াশে ৩টি গ্রামের একমাত্র মহা শ্মশানে যাতায়াতের সেতু উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

শ‌ফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি: সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ সিরাজগন্জের তাড়াশে বিনোদপুর-চৌবাড়ীয়া ও কুসুম্বী গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘ প্রতিক্ষিত মহেশ্বর মহা শ্মশানে যাতায়াতের জন্য সেতুর উদ্বোধন করা হয়েছে। ১৯ আগস্ট শনিবার উক্ত সেতুর ঢালাই কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মোঃ নজরুল হাসান মানিক (অবঃ), বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ড.মোঃ হোসেন মনসুর, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম তাজফুল, মাগুরা বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমন আতিকুল ইসলাম বুলবুল, বারুহাস ইউপি সদস্য মোঃ রাজিব সরকার রাজু, আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্তিত ছিলেন।

Please follow and like us: