, || - ||

সিরাজগ‌ঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনু‌ষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমা‌ন এর জন্মশতবা‌র্ষিকী উপলক্ষে সিরাজগ‌ঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্রাংকন, কবিতা আবৃতি, রচনা লেখা ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি ও মাদকদ্রব‌্য নিয়ন্ত অ‌ধিদপ্তর সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে জেলা শহরের বাংলা‌দেশ শিশু একা‌ডে‌মির কার্যাল‌য়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। মোট ৬ টি গ্রু‌পে ১৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার তু‌লে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামা‌লের সভাপ‌ত্বি‌তে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের সহকা‌রি প্ররিচালক আবু আব্দুল্লাহ জা‌হিদ, বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি হেলাল আহ‌মেদ, র‌বীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূ‌রে আলম হীরা। অনুষ্ঠান শে‌ষে বিজয়ী‌দের সহ সকল প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণকারীদের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us: