সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলা মৎস অফিসের হলরুমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
পোনা মাছ অবমুক্ত করন সহ বিভিন্ন অনুষ্ঠানমালা ও পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।
এসময় সিরাজগঞ্জ জেলা মৎস কমকর্তা সাহেদ আলীর সভাপতিত্বে, ও সিনিয়ার সিরাজগঞ্জ সদর উপজেলার মৎস কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর মৎস সম্প্রসারন কর্মকর্তা সাদিকুন্নাহার শিখা, সিরাজগঞ্জ সদর উপজেলার, সহকারি মৎস কর্মকর্তা আমজাদ হোসেন সহ জেলা ও উপজেলার সকল মৎস কর্মকর্তা কর্মচারী বৃন্দ।