আলোকিত ছাদকৃষি ও ড্রাগন নার্সারির উদ্যােগে গতকাল ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা হলরুমে উপস্থিত সুধীবৃন্দের মধ্যে ড্রাগন চারা বিতরন করা হয়।
সুখপাখি সিরাজগঞ্জ ও গ্রীন লাভার্স সিরাজগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন লাভার্সের পক্ষে আব্দুস সালাম, সুখ পাখির পক্ষে রাসেল রহমান, সংগীত শিল্পী শাকিল, সিরাজগঞ্জ জেলা জজ আদালতের শিক্ষানবীশ আইনজীবী আব্দুল মতিন সজীব, রুহুল আমিন জুয়েল প্রমুখ।
Please follow and like us: