, || - ||

সিরাজগ‌ঞ্জে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃ‌তি প‌রিষধ।

মঙ্গলবার ১৪ ডি‌সেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।

এসময় স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের সব কর্মকাণ্ড আইন প্রণয়ন করে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে সিরাজগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি হেলাল আহা‌ম্মেদ বলেন, একাত্তর সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা গত ৫০ বছরেও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। গত ৫০ বছর ধরে স্বাধীনতার বিরুদ্ধে অর্থাৎ স্বাধীনতা যাতে অর্থবহ হতে না পারে সেজন্য নানা চক্রান্ত-ষড়যন্ত্র তারা করেছে। সর্বশেষ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে তাদের আন্তর্জাতিক চক্রান্তও পরিস্কার হয়ে গেছে। তাদের বিরুদ্ধে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

অরুন ফাউ‌ন্ডেশন সিরাজগ‌ঞ্জের সমন্য় কারী মুঞ্জুরুল আলম রু‌বেল বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের এই দে‌শে থাকার অধিকার নেই। যারা দোসর, সেই দোসরদেরও সকল কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি। আইন করে স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নেই। অনুষ্ঠান‌টি ফারাজ আইয়াজ স্মৃ‌তি প‌রিষদের সভাপ‌তি প্রদীপ সাহা সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, প্রনমী সাহা, ত‌োফা‌য়েল আহ‌ম্মেদ, আশিক রহমান, না‌সিম সেখ, সাংবা‌দিক জুবা‌য়ের জি‌কো প্রমুখ।

Please follow and like us: