সিরাজগঞ্জে ‘সুশাসনের জন্য নাগরিক’সুজনের উদ্যোগে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় যমুনা টিভির কার্যালয়ের হল রুমে আয়োজিত নাগরিক সংলাপে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সুজন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সুজন রাজশাহী বিভাগের সমন্বয়কারী মিজানুর রহমান।
উক্ত সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধার চর্চার বিকল্প নেই। তাই শুদ্ধাচার পালনে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব ও নাগরিক’সুজনের সভাপতি নাগরিক সংলাপে শুদ্ধাচার কি এবং কেন? বিষয়ের উপর কি নোট পেপার উপস্থাপন করেন।