রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের গাছবাড়ী বাজারে প্রশাসনিক থানার দাবীতে মহা-সমাবেশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

সিলেট জেলার কানাইঘাট উপজেলার বিশাল জনবহুল এলাকা হচ্ছে গাছবাড়ী, সেখানে রয়েছে উপজেলার তিনটি ইউনিয়ন, আর সেই ৩টি ইউনিয়নে জন সংখ্যা রয়েছে প্রায় ১ লক্ষ্য ৫০হাজার। তাই বিগত কয়েক বছর থেকে গাছবাড়ীতে প্রশাসনিক থানার দাবী করে আসছে ঐএলাকার মানুষ। কিন্ত অদ্য কয়েক দিন আগে দেখা যায় যে পাশ্ববতি উপজেলা বিয়ানীবাজারের চারখাইয়ে প্রস্তাবিত থানার কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার ৯নং রাজাগঞ্জ ইউপিকে অন্তভুক্ত করা হচ্ছে, এই খবর যখন আসে তখন সোস্যাল মিডিয়ার মাধ্যমে সাথে সাথে ছড়িয়ে পড়ে সব জায়গায় এতে চারখাইয়ে প্রস্তাবিত থানার অন্তভুক্ত না হওয়ার জন্য প্রতিবাদে বের হয়ে আসে মানুষ রাস্তায়, সবার কন্ঠে একি সুর আমরা চারখায়ের অন্তভুক্ত হতে চাই না,প্রয়োজনে রক্ত দিব তবুও চারখায়ে প্রস্তাবিত থানার অন্তভুক্ত হবো না আমরা, তারা অারোও বলেন আমাদের প্রানের দাবী গাছবাড়ীতে প্রশাসনিক থানা,আর সেই দাবী বাস্তবায়ন করতে হবে অন্যতায় গন অান্দোলন শুরু হবে,এক কথায় আমরা কোন ভাবে চারখায়ে প্রস্তাবিত থানার অন্তভুক্ত হবো না আমাদের গাছবাড়ীতে প্রশাসনিক থানা চাই,নইলে থানার দরকার নেই,আমাদের অান্দোলন শুরু হয়েছে আজ থেকে অাবারোও আর সেই অান্দোলন থামবে সেই দিন যেই দিন গাছবাড়ীতে প্রশাসনিক থানা হবে। গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির ব্যানারে গাছবাড়ীতে প্রশাসনিক থানার ও রাজাগঞ্জ ইউপিকে বিয়ানীবাজারের চারখায়ে প্রস্তাবিত থানার অন্তভুক্ত করার প্রতিবাদে এক বিশাল মহা-সমাবেশ অনুষ্টিত হয়।
সমিতির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় উপস্তিত ছিলেন ৭নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ,৮নং ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, গাছবাড়ী এলাকার প্রবীণ মুরব্বী হাজি সামসুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক ওলিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সায়েম আহমদ, ৮নং ইউপির সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরি,সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দল হালিম সাগর, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন,নাগরিক কমিটির নেতা মিছবাহ, গাছবাড়ী দক্ষিন বাজার সভাপতি জালাল উদ্দিন, গাছবাড়ী উত্তর বাজার সভাপতি ইজ্জত উল্লাহ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, উদ্দিন,যুবলীগ নেতা হামজা হেলাল, সিলেট অন-লাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম, সাংবাদিক জয়নাল আজাদ,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-মানাবাধিকার সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ,বিশিষ্ট মুরব্বী হারুন মেম্বার, গাছবাড়ী দক্ষীণ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ সহ হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।কানাইঘাটে গাছবাড়ী বাজারে প্রশাসনিক থানার দাবীতে মহা-সমাবেশ বক্তব্য প্রদানের সময় বক্তিরা বলেন, বারবার দুটি চোখে ভেসে উঠেছিল নদীর ওপারের লোকজনের ব্যবহারের অমানুষিক দৃশ্য গুলো। রাজাগঞ্জবাসী সহ ৮,৭নং
ইউনিয়ন আমরা উন্নত হতে চাইনা অনউন্নত হলে সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা হাজার বছর থেকে জৈন্তার আলো বাতাসে বড় হয়েছি,তাই আমার নাড়ীর টান কানাইঘাটের মানুষের প্রতি, মাটির প্রতি। আমাদের ঘুমে রেখে যারা ষড়যন্ত্র করে আমাদের গোলাম বানানোর অপচেষ্টা চালিয়েছেন তাদের সে স্বপ্ন কোন দিন পূরণ হবেনা।ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে গাছবাড়ি থানা বাস্তবায়ন হবে এবং রাজাগঞ্জের এক ইঞ্চি মাটিও বিছিন্ন হতে দেবোনা। কারণ নিজের মাতৃভাষা-মাতৃভূমি, রক্ষা কি ভাবে করতে হয় আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২ ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতার আন্দোলনে শিখে গেছি। চারখাইতে থানা হউক আমাদের কোন আপত্তি নেই, তবে কানাইঘাটের এক ইঞ্চি মাটিও যেনো সেই থানার অন্তর্ভুক্ত করা না হয়।

Please follow and like us: