শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সিলেটে ৮৮জন শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে শ্রম ওকর্মসংস্থান মন্ত্রণালয় এর মননীয় সচিব মো:এহসানে এলাহি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের এসকল শ্রমিক ও তাদের সন্তান-পরিজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ওকর্মসংস্থান মন্ত্রণালয় এর মননীয় সচিব মো:এহসানে এলাহি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের আগেই শিশুশ্রম মুক্ত নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করবে সরকার। কোন শ্রমিক অসহায় থাকবে না। আর আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। তিনি বলেন, আমি আজ ৫০ বছর শ্রমিকদের পাশে আছি। জীবনের বাকি দিনগুলো এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কাজ করে যাবো। এজন্য তিনি বলেন, শ্রমিক ভাইয়েরা অসুস্থ হলে অসহায় বোধ করবেন না। আপনাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমবান্ধব সরকার আছে। শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের আরো বেশি বেশি সহায়তা প্রদান করা হবে বলে তিনি শ্রমিকদের আশ্বাস দেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট এর জেলা প্রশাসক মো:মুজিবুর রহমান।
, || - ||
সিলেটে ৮৮ জন শ্রমিককে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তার চেক দিলেন শ্রম সচিব মো:এহসানে এলাহি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট
Please follow and like us: