, || - ||

সিলোনীয়া শাহী বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঞায় সড়ক দূর্ঘটনায় ডা: মজিবুল হক (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুুপুরে বাড়ী ফেরার সময় ফেনী-মাইজদী মহাসড়কের সিলোনীয়া পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন দুপুরে সিলোনীয়া বাজারস্থ আরজু ক্লিনিকের মালিক ডা: মজিবুল হক মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেল ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া পাম্পের সামনে পৌঁছলে শাহী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত ডা: মজিবুল হক জায়লস্কর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের মৌলভী বাড়ীর বাসীন্দা এবং ৬ কন্যা সন্তানের জনক।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক বাসটিতে জব্দ করেছে।

Please follow and like us: