, || - ||

সীমান্ত থেকে ভেসে এলো বাংলাদেশী রাখালের গুলিবিদ্ধ মরদেহ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ভারতীয় সীমান্ত দিয়ে পানিতে ভেসে এলো তরিকুল ইসলাম (৩০) নামে এক গরুর রাখালের গুলিবিদ্ধ মরদেহ।

রোববার (০৫ জুলাই) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর শ্মশানপোস্ট সীমান্তের ৮৪২ নম্বর পিলার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরিকুল উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় গরুর ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে শ্রীরামপুরের শ্মশানপোস্ট সীমান্তের ৮৪২ নম্বর পিলার এলাকা দিয়ে ৫ দিন আগে ভারতে যান তরিকুল ইসলাম। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি।

অবশেষে রোববার (৫ জুলাই) ওই সীমান্ত এলাকায় পানিতে ভেসে আসে তরিকুলের গুলিবিদ্ধ মরদেহ। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় মরদেহটি শুন্যরেখা থেকে উদ্ধার করে স্থানীয়রা। মরদেহের গলায় গুলির চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা।

পাটগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us: