, || - ||

সুনামগঞ্জের  জামালগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসন এবং উপজেলা বীর মুক্তিযোদ্বাদের একটি বর্ণাঢ্য র্যালী বাদ্যযন্ত্রের তালে তালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম।
উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ও জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের ধারা বর্ণনায়, বীর মুক্তিযোদ্ধা,পুলিশ আনসার,বিডিবি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোর সংগঠন স্কাউট ও গালর্স গাইড কতৃক বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। উপজেলা মহিলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার , ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক তালুকদার। সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্বা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে লেডিস ক্লাবের আয়োজনে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোচনা সভা ও শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: