, || - ||

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুত স্পৃষ্টে নিহত ১ আহত ২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
সোহেল আহমদ সাজু,  তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটকবাহী নৌকা বিদ্যুতায়িত হয়ে এক পর্যটক নিখোঁজ হয় । অন্য আরও দুজন গুরুতর আহত হয়েছে। নিখোঁজ পর্যটকের নাম জামরুল মিয়া (৪৫), তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারই গ্রামের হারুনুর রশিদের ছেলে। বৃহস্পতিবার সকালে এরা একসঙ্গে ১৭ জন টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। সন্ধায় টাঙ্গুয়ার পাড়ের তরং শ্রীপুর গ্রামে নৌকা ভিড়ানোর সময় বিদ্যুতের তারে নৌকা লেগে নৌকাটি বিদ্যুতায়িত হয়। পর্যটকের সকলেই তাৎক্ষণিক পানিতে পড়ে সাঁতার কেটে পাড়ে ওঠার চেষ্টা করে। কেবল জামরুল কে খোঁজে পাওয়া যায় নি। শুক্রবার দুপুরের দিকে নিখোঁজ হওয়া জামরুল মিয়া (৪৫) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, তিনি  ঘটনা স্থন পরিদর্শন করেছেন ।  অনেক খোজাখুজির পর ফায়ারসার্ভিসের ডুবুরি দল নিখোঁজ  জামরুলের লাশ উদ্ধার করে।
Please follow and like us: