, || - ||

সুনামগঞ্জের  তাহিরপুরে ভারতীয় গাঁজার চালানসহ আটক এক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
 বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালানসহ সুনামগঞ্জের  তাহিরপুরে রোকন মিয়া নামের  এক মাদক কারবারীকে  আটক করেছে পুলিশ।
রবিবার উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের  সীমান্ত  গ্রাম লাকমা হতে  তাকে  আটক করা হয়।রোকন ওই সীমান্ত গ্রাম লাকমা নয়া পাড়ার মোহাম্মদ  আলীর ছেলে।
তাহিরপুর থানার ওসি মা.আতিকুর রহমান জানান,উপজেলার সীমান্ত গ্রাম লাকমায় ভারতীয় গাঁজার চালান  ক্রয়-বিক্রয় কালে  ট্যাকারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃআবু মুসার  নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে  রোকনকে  আটক করেন।
এ সময় রোকনের  সাথে  থাকা অপর মাদক ব্যবসায়ী লাকমা গ্রামের কিয়াম ওরফে  অদুদ ফকিরের ছেলে  লিটন মিয়া  ভারত সীমা  অভিমুখে  পালিয়ে  যায়।অভিযানকালে পুলিশ পাঁচ (০৫) কেজি  ভারতীয় গাঁজা জব্দ করেছে।
Please follow and like us: