, || - ||

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল,মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্টানে মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বুধবার সকাল ১০ টা হইতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পৃথক পৃথক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমূখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ  অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,  গভর্নিং বডির সভাপতি মোঃআব্দুল জলিল তালুকদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, প্রমুখ।

তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় উৎসবমূখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ  অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আব্দুছ ছোবাহান,প্রভাষক লিপি ভৌমিক প্রমুখ।

অপরদিকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

এ সময় বক্তব্য রাখেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু প্রমুখ।

এছাড়াও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

Please follow and like us: