, || - ||

সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

এম এ বাছির -সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় সুজন দে (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে দিরাই পৌর সদরের মজলিশপুর গ্রামের নান্টু দের ছেলে। ঘাতক ইজিবাইক ও চালককে আটক করা হয়েছে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বাজার থেকে ঘাগটিয়া যাওয়ার পথে একটি দ্রুতগামী ইজিবাইক হারানপুর নামক স্থানে সুজনকে চাপা দেয়। সাথে সাথে লোকজন আহত অবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করিলে, পথেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা থানা পয়েন্টে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীরা ঘাতকের ফাঁসি ও দিরাইয়ে ইজিবাইক বন্ধের দাবি জানিয়ে মিছিল করতে থাকে। পরে থানা পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।

এদিকে ঘাতক ইজিবাইক ও তার চালক আলীনুরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। চালক আলীনুর পৌর সদরের ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম জানান, ঘাতক ড্রাইভার ও গাড়িটিকে আটক করা হয়েছে।

Please follow and like us: