, || - ||

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ৩১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার রফিনগর গ্রামে ধান শুকানোর মাঠ দখল করা কে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের লোকজনদের মাঝে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। দীর্ঘ সময় সংঘর্ষ চলার পর এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে দু’পক্ষের আহতদের দিরাই
সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us: