, || - ||

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।
বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের গণঅভ্যুত্থানী পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রগণহত্যার দায়ে ফাঁসির  দাবিতে  সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা  বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে  দু”দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার  সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে।এ  বিক্ষোভ মিছিলটি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিপ্লবী চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করে । এ সমাবেশ থেকে আগামী কাল মসজিদে মসজিদে দোয়া মাফিল ও মন্দিরে প্রার্থনার  কর্মসূচির ঘোষণা করা হয় ।
বিশ্বম্ভরপুর  উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ছবার মিয়ার সভাপতিতে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস , সুনামগঞ্জ জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক  আশিকুর রহমান আশিক ,বিশ্বম্ভর পুর উপজেলা যুবদলের সদস্য সচিব  জাহাঙ্গীর আলম বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  কোহিনুর আলম প্রমূখ ।
 বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
বক্তারা উল্লেখ করেন যে ,গণহত্যা , ঘুম ,খুন ও নৈরাজ্যের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করেন ।
Please follow and like us: