সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রতিবন্ধী সুজিত শর্মা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালি গ্রামের প্রান্তিক কৃষক মনোরঞ্জন শর্মা ও জয়ন্তী শর্মার সন্তান। বিগত মে/২০১৯ হতে তার শিক্ষা সহায়তা বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা করে জেলা প্রশাসন থেকে প্রদান করা হচ্ছে। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থী সুজিত শর্মাকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একটি ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। সুজিত শর্মা তার শিক্ষা জীবন সমাপ্ত করার এতো বড় সুযোগ করে দেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
, || - ||
সুনামগঞ্জের শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: