সুনামগঞ্জের ২৩০টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২ হাজার প্রতিনিধি নির্বাচিত হবে। যারা স্কুলের শৃঙ্খলা রক্ষায় কেবিনেটে কাজ করবে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি স্কুলে ৮টি পদের বিপরিতে অন্তত অর্ধ শতাধিক করে প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরাই।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলার সভাপতি, মোদাচ্ছির আলম সুবল স্যার জেলার সীমান্ত এলাকা সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রত্যেকটি কেন্দ্রে (স্কুলে) সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান। শিক্ষার্থীরা জীবনের শুরুতেই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা করছেন তারা । এতে ভবিষ্যতে রাষ্ট্র কাঠামোয় গণতন্ত্র সুসংহত হবে এবং সাধারণ জনগণও গনতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্র ও সরকারকে সুসংহত করবেন।