, || - ||

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি একটি আশ্রয়কেন্দ্রে  অঅগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, মধ্যরাতে সরকারি আশ্র‍য়কেন্দ্রে আগুন লাগার এ ঘটনা ঘটেছে। একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

Please follow and like us: