, || - ||

সুনামগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সামাদ।  শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপপ্রচারের নিন্দা উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি।

তিনি বলেন, প্রতিদ্ব›দ্বী গ্রুপের দুইজন নেতা শামসুল হক ও কামাল হোসেন তাঁকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছেন। তিনি আওয়ামী লীগ আমলে নানা ভাবে নির্যাতিত ছিলেন।

তাঁর দাবি, অপপ্রচারে ওই দুই নেতা বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। সুযোগ-সুবিধা নিয়েছেন। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচার-প্রচারণা করেছেন। আওয়ামী লীগের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ১৫ আগস্ট শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

তিনি বলেন, দলের কর্মীরা আমাকে চায় বলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। সুষ্ঠু প্রতিদ্বন্ধিতার মধ্যদিয়ে নেতৃত্ব বেরিয়ে আসবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু ব্যক্তিগত অপপ্রচার কাম্য নয়।

তিনি বলেন, আমার বিরুদ্ধে বাড়ি-গাড়িসহ অঢেল সম্পত্তি করার যে অভিযোগ এনেছেন, সেটি ভিত্তিহীন। আমি একজন আমদানীকারক। আমার আয়ের প্রতিটি টাকা আয়কর রিটার্নে লিপিবদ্ধ আছে। এর বাইরে জ্ঞাত আয় বর্হিভুত আমার কোনও সম্পত্তি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারের নিন্দা জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেন।

Please follow and like us: