শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে খামারখালসহ সকল খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।
সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে খামারখালসহ সকল খাল পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুর ০১ (এক) ঘটিকার সময় শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরে অল্প বৃষ্টি হলেই শহরের ঘরবাড়ি রাস্তাঘাট বৃষ্টির পানিতে জলাবদ্ধতা
 সৃষ্টি হয়ে ডুবে যায়। চলাচলে মানুষের বিগ্নতা সৃষ্টি হয়। জান মালের অনেক ক্ষতি হয়। এসময় তারা অবিলম্বে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে খামারখাল সহ শহরের সকল খাল উদ্ধারের দাবি জানান।
এসময় বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দেরা সহ সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: