, || - ||

সুনামগঞ্জে খাল দখল উচ্ছেদ কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি খাল অবৈধভাবে দখল উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে সুনামগঞ্জ পৌর শহরের কামারখালের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর মেয়রের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।
এসময় পৌরসভার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন সেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনসহ প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ পৌর শহরের পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এই খালগুলো উদ্ধার সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবী ছিল। কিন্তু অদৃশ্য কারণে খালগুলো দখলমুক্ত করতে কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। পরে পরিবেশবাদী সংগঠন বেলার দায়ের করা রীটে বিজ্ঞ আদালত খাল উদ্ধারের আদেশ দেন।
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের যে প্রাণের দাবী ছিলো, আজ তা সফল হতে যাচ্ছে। পৌর শহরের  জলাবদ্ধতা নিরসনে এই খালগুলো উদ্ধার জরুরী ছিল। আজ থেকে এই কার্যক্রম শুরু হলো।
Please follow and like us: