, || - ||

সুনামগঞ্জে নতুন অনলাইন নিউজ পোর্টাল মহাসিং ২৪ ডটকমের উদ্বোধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।
সুনামগঞ্জের নতুন অনলাইন নিউজ পোর্টাল মহাসিং ২৪ ডটকমের উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক শহীদনুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ ০৪ আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ এড পীর ফজলুর রহমান  মিছবাহ।
১০(আগস্ট) সোমবার  বিকেল ৪ টায় সুনামগঞ্জ পৌরমার্কেটে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নতুন এই অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মহাসিং ২৪ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জের তরুন সাংবাদিক শহীদনুর আহমেদ।নির্বাহী সম্পাদক  আলাল হোসেন রাফি,ব্যবস্থাপনা সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ। কার্যালয় ময়না মার্কেট (৩য় তলা) পাগলাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক এমরানুল হক চৌধুরী বলেন আমাদের আশেপাশে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার অনলাইন পোর্টাল রয়েছে। তাই নতুন অনলাইন নিউজ পোর্টাল নিয়ে কাজ করা বেশ কঠিন হয়ে যাবে। যদি গতানুগতিক ধারার বাইরে এসে কাজ করা যায় ও প্রত্যেকটা নিউজ যেন সত্য, বস্তুনিষ্ঠ এবং যাচাই বাছাই পরে প্রকাশিত হয় তাহলে মহাসিং এর সাফল্য কেউ ধরে রাখতে পারবেনা।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ০৪ আসনের এমপি পীর মিসবাহ জানান বাংলাদেশে মূল ধারার গণমাধ্যমে অনেক কিছু প্রকাশ পায়না। কিন্তু অনলাইন গুলো থেকে আমরা সেই খবর গুলো পেয়ে থাকি। এছাড়াও তিনি এসময় অনলাইন নিউজের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক দিকগুলো ও আলোচনা করেন। পরে নিউজ পাব্লিশ করার মাধ্যমে মহাসিং ২৪ এর শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্তিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি  মাছুম হেলাল, যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি তারেক রহমান, অনলাইন নিউজ পোর্টাল নয়া আলো. কম এর স্টাফ রিপোর্টার এম.এ বাছির সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
Attachments area
Please follow and like us: