সুনামগঞ্জের দিরাই কুলঞ্জ ইউনিয়নে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
নিহত দুই কৃষক হলেন- কুলঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দীথপুর গ্রামের মৃত জেতিন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৪)।
জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন ওই দুই কৃষক। বিকেল ৫ টার দিকে কালবৈশাখির ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে ধান কাটা অবস্থায় তাদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনস্থলেই তাদের মৃত্যু হয়।
দিরাই থানা পুলিশ জানিয়েছে, পরিবার ও গ্রামবাসীর অনুরোধে নিহতদের সমাহিতের অনুমতি দেওয়া হয়েছে।
Please follow and like us: