শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯ টি ভারতীয় গরু আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ০৬.১০ ঘটিকায় বাংগালভিটা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯০/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া নামক স্থান হতে ১২টি ভারতীয় গরু আটক করা হয়, যার বাজার মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।

এছাড়াও মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায়  ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ০৬.৩০ ঘটিকায় মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া নামক স্থান হতে ০৭টি ভারতীয় গরু আটক করা হয়েছে,  যার বাজার মূল্য ৬,১০,০০০/- (ছয় লক্ষ দশ হাজার) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us: