সুনামগঞ্জের তাহিরপুরে গত দুইদিন ধরে মাদ্রাসায় পড়–য়া এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুর নাম তোফাজ্জল হোসেন (৭)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের জুবেল হোসেনের ছেলে এবং বাঁশতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেনীর ছাত্র। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ শিশুর দাদা জয়নাল আবেদীন তাহিরপুর থানায় একটি জিডি করেছেন। জিডি নং ২৬০, তারিখ ৯.১.২০২০ইং।
শিশুর পরিবার ও জিডি সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে শিশুটি তার দাদা জুবেল হোসেনের বাড়ী থেকে হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে প্রতিবেশী,আত্মীয় স্বজন ও তার বন্ধুদের বাড়ী বাড়ী গিয়েও তার সন্ধান পাননি তার পরিবারের লোকজন। তাকে এখন পর্যন্ত খোঁেজ না পেয়ে তার মা বাবা এবং পরিবারের লোকজন বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন।
নিখোঁজের দাদা জয়নাল আবেদীন জানান, তার নাতি তোফাজ্জল হোসেনের বয়স হবে ৭ বছর, তার গায়ের রং ফর্সা, মুখের গঠন গোলাকৃতি, উচ্চতা হবে প্রায় ২ফুট ৭ ইঞ্জি । তার পড়নে ছিল কালো সার্ট কালো থ্রি কোয়ার্টার প্যান্ট। সে সুনামগঞ্জের তাহিরপুরের আঞ্জলিক ভাষায় কথা বলে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ড সদস্য হাসান মিয়া নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গতকাল বিকাল থেকে তোফাজ্জল হোসেন নামে একটি শিশুটি নিখোঁজ রয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেনীতে লেখাপড়া করতো ।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিশুটির সন্ধান ছেয়ে সব থানায় বেতার বার্তা পাটানো হয়েছে এবং তাকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।
, || - ||
সুনামগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া এক শিশু নিখোঁজ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: