মানবতার কল্যাণ ফাউন্ডেশন’র চেয়ারম্যান জি এম সৈকত এর জন্মদিন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার কারেন্টের বাজারে মানবতার কল্যাণ ফাউন্ডেশন বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মানবতার কল্যাণ ফাউন্ডেশন বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুল, এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ উচ্ছাস দাস দ্বীপ, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক মোঃ মশিউর রহমান, মোঃ নজরুল ইসলাম এ ছাড়াও মেডিক্যাল প্রতিনিধি বেলাল হোসেন, সুমন চৌধুরী, শাকিল আজিম প্রমূখ।
Please follow and like us: