শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করলো বিজিবি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জ সীমান্তে প্রায় আড়াই লাখ টাকার পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার দুপুরে পৃথক অভিযানে এসব মদ জব্দের কথা জানায় বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২১২/১০ এর ২০০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

এছাড়া শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপি’র সদস্যরা অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২০২/৭ এস থেকে ১৫০ গজ ভেতরে থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।

পৃথক দুইটি অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ২ লাখ ৪৯ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please follow and like us: