সুনামগঞ্জ জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সভাপতি ডাঃ হারুনুর রশিদ, সুনামগঞ্জ জেলা বিডিএমএ এর নেতা ডাঃ রেজাউল করিম,
ডাঃ মির্জা মোঃ আলী খান রুবেল, ডাঃ হুমায়ুন ফারুক আলমগীর, ডাঃ এস এম শফিক, ডাঃ হাসান মাহমুদ, ডাঃ এম আর মোস্তাক, ডাঃ উচ্ছাস দাস দ্বীপ, ডাঃ এম ইলিয়াস, ডাঃ এহসানুল হক মিলন প্রমুখ।
সিভিল সার্জন মহোদয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। স্বাস্থ্য খাতে ডিপ্লোমা চিকিৎসকদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান।
Please follow and like us: